২৯ মে ২০২৬, শুক্রবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৯ মে ২০২৬, শুক্রবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

মমতার নতুন কবিতা ‘গিরগিটি’

দেবজিৎ মুখার্জি, কলকাতা: কবিতার মধ্যে ঝরে পড়ছে প্রচুর রাগ ও অভিমান। কবিতার প্রসঙ্গ দল পাল্টানো। কিন্তু প্রশ্ন উঠেছে, বাংলায় এই দল পাল্টানোর সূত্রপাত তো মমতার হাত ধরেই ২০১১ সালে শুরু হায়েছিল। সে যাই হোক। পরাজয়ের পর লেখা দ্বিতীয় কবিতায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিশানায় যে বিজেপি ছিল, তা বুঝতে কারও অসুবিধা হয়নি। তবে এবার নতুন কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যাঁদের নিয়ে এতদিল দল চালিয়েছেন, যাঁদের সৈনিক হিসেবে সামনে রেখেছেন, তাঁদেরই ‘গিরগিটি’ বললেন মমতা?

বুধবার সন্ধ্যায় যে কবিতা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাতে এমনই জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। গিরগিটি’ শিরোনামে লেখা ওই কবিতা পোস্ট করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রথম লাইনেই লেখা, ‘গিরগিটির থেকেও ভয়ঙ্কর।’ কবিতার ছত্রে ছত্রে তাঁদেরকেই বার্তা দেওয়া হয়েছে, যাঁরা ঘণ্টায় ঘণ্টায় ভোল বদলায়। এমনকী কেউকেউ টাকা নিয়ে ভোলবদল করছেন, এমন ভাবনাও জায়গা পেয়েছে তাঁর কলমে। কবিতায় তিনি লিখছেন, ‘আর কত নেবে চরিত্র বদলাতে?/ আর কত চাও? নিজেদের ভোল বদলাতে?’ পরপর নেতাদের বিস্ফোরক মন্তব্য, পদ ছাড়ার হিড়িক দেখেই কি এই কবিতা লিখলেন মমতা? নাগরিক মহলের তো তাই ধারণা।

দলের সব পদ ছেড়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বরো চেয়ারম্যান পদে আজ, বুধবারই ইস্তফা দিয়েছেন দীর্ঘদিনের নেতা, তথা মেয়র পারিষদ, সুশান্ত ঘোষ। ওই একই পদ ছেড়েছেন তৃণমূলের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তীও, যাঁকে গত কয়েক বছর ধরে সংবাদমাধ্যমে তৃণমূলের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে, সেই নেতার গলাতেই আজ দলের তীব্র সমালোচনা শোনা গিয়েছে। তাই কি অভিমানী মমতা? তবে কবিতার শেষে সতর্ক করেছেন মমতা। একদিন যে ফল পেতেই হবে, সেই বার্তা দিয়েছেন তিনি। ‘ফল পাবে, ধৈর্য ধর, শীঘ্রই উত্তর পাবে’, এমনটাই লিখেছেন তিনি। এর আগে দখল নামে একটি কবিতা লিখেছিলেন। তাতে মূলত বুলডোজার, অত্যাচারের কথা উল্লেখ করেন মমতা। প্রশ্ন তোলেন, ‘শতশত গ্রেপ্তার কেন? মানুষ কেন আতঙ্কিত?’

ঈদের দিন যাদবপুরে ‘সাভারকর জয়ন্তী’ পালন করতে চলেছে এবিভিপি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মমতার নতুন কবিতা ‘গিরগিটি’

আপডেট : ২৮ মে ২০২৬, বৃহস্পতিবার