আনজুম মুনীর, কলকাতা: গত ৪ মে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বঙ্গে ইতিহাস গড়েছে গেরুয়া শিবির। গত ৯ মে, রাজ্যের অষ্টম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু অধিকারী। বর্তমান রাজ্য সরকারের বয়স মাত্র ১১ দিন। সরকার গঠনের পর থেকেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা থেকে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের মতো একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নয়া মুখ্যমন্ত্রীর।
সপ্তম পে কমিশন: ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন লাগু করার কথা দিয়েছিল বিজেপি। সরকার গঠনের পর দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে সপ্তম পে কমিশনে সিলমোহর দিয়েছে রাজ্য সরকার, যার জেরে রাজ্য সরকারি কর্মীদের একলাফে বেতন বাড়ল অনেকটাই।
অন্নপূর্ণা যোজনা: যাঁরা লক্ষ্মীর ভাণ্ডারে মাসিক ১ হাজার ৫০০ টাকা করে পেতেন, তাঁরা ভেবেছিলেন হয়তো আর পাবেন না। তবে পালাবদলের পরেও সরকারের তরফে সাফ জানানো হয়েছিল, পূর্বতন সরকারের কোনও প্রকল্পই বন্ধ হবে না। সেইমতো চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। আগামী মাস থেকে ৩ হাজার টাকা করে পাবেন মহিলারা, যা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে।
মহিলাদের বাসভাড়া মকুব: মহিলাদের সরকারি বাসে আর দিতে হবে না ভাড়া। ক্ষমতায় আসার পর কথা রাখল বিজেপি সরকার। অর্থাৎ রাজ্যের নানা প্রান্তে যাতায়াতে সরকারি বাসে চড়লে আর এক পয়সাও খরচ হবে না মহিলাদের। আগামী ১ জুন থেকে এই নিয়ম কার্যকর হবে।
কাঁটাতারের জন্য জমি হস্তান্তর: অনুপ্রবেশকারী মুক্ত বাংলার লক্ষ্য ছিল বিজেপির। প্রথমবার বাংলা দখলের পরই মিটল কাঁটাতারে জমিজট। ২৭ কিলোমিটার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে দেওয়া হল।
নতুন গতি 






















