১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩০ ভাদ্র ১৪৩৩

বুধবার ধর্মতলায় শাহের সভা

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আগামী ২৯ তারিখ ধর্মতলায় মেগা সম্মেলন বিজেপির। সেই সভায় হাজির থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে যেহেতু বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটে প্রচারের কাজে তিনি ব্যস্ত, তাই কলকাতায় বস্তুত ঝটিকা সফরে আসছেন তিনি।

জানা গিয়েছে, আগামী বুধবার বেলা ১১টা ৫ নাগাদ দিল্লি থেকে ভারতীয় বায়ুসেনার বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ। কলকাতা বিমানবন্দরে তা পৌঁছনোর কথা দুপুর ১টা নাগাদ। এর পর কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে রেসকোর্সের রয়্যাল ক্যালকাটা টার্ফ কোর্সে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে গাড়ি করে আসবেন ধর্মতলায় বিজেপির সভা মঞ্চ অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনে। দুপুর ২টো থেকে মঞ্চে বক্তব্য রাখতে পারেন অমিত শাহ। সেখানে বিকেল ৩টে ১৫ মিনিট পর্যন্ত থাকার কথা। তার পর একই পথে ফের দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি। ৩টে ৪৫ মিনিট নাগাদ কলকাতা থেকে দিল্লিগামী বিমান রয়েছে। সন্ধের মধ্যে দিল্লি পৌঁছে যাবেন শাহ।

ভাঙড় রত্ন সম্মাননা পেলেন শিক্ষক-সাহিত্যিক মহম্মদ মফিজুল ইসলাম

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বুধবার ধর্মতলায় শাহের সভা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, সোমবার