১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ২৫ ভাদ্র ১৪৩৩

স্বেচ্ছায় রক্তদান শিবির

আজিজুল ইসলাম : গলসিতে স্বেচ্ছায় রক্তদান শিবির করা হল। গলসি ১ নং ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও শিড়োরাই অঞ্চল‌ তৃণমূল কংগ্রেস এর সহযোগিতায় শিবিরটি করা হয়। জানাগেছে, শিবিরে পুরুষ মহিলা সহ মোট ১২০ জন রক্ত দান করেন। সংগৃহীত ওই রক্ত একটি বেসরকারী ব্লাড সেন্টারের হাতে তুলে দেওয়া হয়। রক্তদাতাদের উৎসাহিত করতে শিড়রাই গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গনে হাজির হন গলসি বিধায়ক নেপাল ঘরুই ও জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার। তাছাড়াও ওই মহতি উদ্যোগকে সাধুবাদ জানাতে হাজির হয়েছিলেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধক্ষ্য পার্থ সারথি মন্ডল, গলসি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি আল্পনা বাগদি, গলসি ১ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ন্ত মেটে সহ বেশ কয়েকটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা। উপস্থিত সকলেই ওই উদ্দ্যোগের প্রশংসা করেছেন।

সর্বাধিক পাঠিত

নতুন টাইটেল স্পনসর খুঁজছে বিসিসিআই, এগিয়ে ক্যাম্পা কোলা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

স্বেচ্ছায় রক্তদান শিবির

আপডেট : ৪ নভেম্বর ২০২৩, শনিবার