১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৪ ভাদ্র ১৪৩৩

ফের রাজ্যে শুটআউট! খুন গোয়ালপোখরের পাঞ্জিপাড়া পঞ্চায়েত প্রধান মহম্মদ রাহি

  • নতুন গতি
  • আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার
  • 39

নিজস্ব সংবাদদাতা : ফের রাজ্যে শুটআউট। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি। প্রাণ গেল তৃণমূল পঞ্চায়েত প্রধানের। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় ব্যাপক চাঞ্চল্য। ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে প্রথমে বিহারের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার পরেও হয়নি শেষরক্ষা।

বুধবার দুপুরে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া বাজারের পথ ধরে যাচ্ছিলেন পঞ্চায়েত প্রধান মহম্মদ রাহি। অভিযোগ, সেই সময় কালো রংয়ের গাড়ি চড়ে বেশ কয়েকজন দুষ্কৃতী ঘটনাস্থলে পৌঁছয়। পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। জড়ো হয়ে যান অন্যান্যরা। খবর দেওয়া হয় গোয়ালপোখর থানায়।ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে বিহারের একটি হাসপাতালে ভরতি করা হয়। সেখান থেকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় তাঁর। কে বা কারা ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

১২ বছর পর পাকিস্তানে যাবেন মোদী? ইসলামাবাদে SCO সম্মেলনে আমন্ত্রণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ফের রাজ্যে শুটআউট! খুন গোয়ালপোখরের পাঞ্জিপাড়া পঞ্চায়েত প্রধান মহম্মদ রাহি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার