১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডেঙ্গি আটকাতে শহরে নামানো হলো ৪ টি আবর্জনা পরিষ্কার করার ভ্যান

নিজস্ব সংবাদদাতা : ডেঙ্গি আটকাতে শহরে আরও ৪টি আবর্জনা পরিষ্কার করার ভ্যান চালু হলো। চালু করলো শিলিগুড়ি পুর নিগম । উল্লেখ্য এদিন সবুজ পতাকা দেখিয়ে গাড়িগুলির উদ্বোধন করেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব।

গতবারের মত এবারে ডেঙ্গি যাতে ভয়াবহ আকার ধারণ না করতে পারে , সেকারণে আগেভাগেই প্রস্তুতি সারছে শিলিগুড়ি পুরনিগম। ফগিং,ব্লিচিং ছড়ানো ও দুয়ারে দুয়ারে সমীক্ষার কাজ শুরু করার প্রক্রিয়া শুরু হয়েছে।জঞ্জাল পরিষ্কার করবার জন্য পুর কর্মীও নিয়োগ করা হয়েছে।এবারে আবর্জনা পরিষ্কারের জন্য শহরে নামানো হল মোট ৪টি ভ্যান।

শনিবার দিন সবুজ পতাকা দেখিয়ে উক্ত কাজের সূচনা করেন মেয়র গৌতম দেব।উপস্থিত হয়েছিলেন জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পারিষদ মানিক দে সহ অন্যান্য পুর আধিকারিগন।

এবার আরো ধাক্কা তৃণমূলে, পদত্যাগ রাজ্যসভার সদস্য সুস্মিতা দেবের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ডেঙ্গি আটকাতে শহরে নামানো হলো ৪ টি আবর্জনা পরিষ্কার করার ভ্যান

আপডেট : ৫ অগাস্ট ২০২৩, শনিবার