নতুন গতি প্রতিবেদন, দক্ষিণ দিনাজপুর: মঙ্গলবার ভোরে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি ব্লকের লোহাগঞ্জ পঞ্চনগর এলাকায় ২৫ জন বাংলাদেশিকে আটক করে বিএসএফ। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাংলাদেশিরা বেশ কিছুদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন বলে অভিযোগ। কাজের সূত্রে তাঁরা রাজ্যের বিভিন্ন এলাকাতেও গিয়েছিলেন বলে জানা যায়। স্থানীয়দের দাবি, তাঁদের কাছে বৈধ কাগজপত্র ছিল না। সোমবার রাতে লোহাগঞ্জের পঞ্চনগর এলাকায় জড়ো হয়ে তাঁরা বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় অবৈধভাবে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। স্থানীয়দের নজরে পড়তেই তাঁরা ধানখেতে লুকানোর চেষ্টা করেন। এক স্থানীয় যুবকের দাবি, ভোরে তাঁর মা কয়েকজনকে একসঙ্গে জড়ো হতে দেখে তাঁকে ডাকেন। পরে তিনি বাড়ির পিছনে এক দালালকে লুকিয়ে থাকতে দেখেন বলে অভিযোগ। এরপর বিএসএফ ও পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান কুশমণ্ডির বিধায়ক তাপস চন্দ্র রায়। তিনি বলেন, কুশমণ্ডি ব্লক সীমান্ত লাগোয়া এলাকা। অপরিচিত কয়েকজনকে দেখে সন্দেহ হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেন। বর্তমানে বিএসএফের তত্ত্বাবধানে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২১ আশ্বিন ১৪৩৩
BREAKING :
ধানখেতে লুকিয়ে ২৫ বাংলাদেশি, কুশমণ্ডিতে বিএসএফের হাতে আটক
-
নতুন গতি - আপডেট : ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
- 20
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















