১৫ জুন ২০২৬, সোমবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৫ জুন ২০২৬, সোমবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজনগরে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের

খান আরশাদ, বীরভূম:রাজনগরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। জানা গিয়েছে বৃহস্পতিবার রাত্রি প্রায় সাড়ে নটা নাগাদ রাজনগর থানার অন্তর্গত বাবুপুর গ্রামে একটি অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন ওই যুবক। অনুষ্ঠান দেখার পর নাকাশ গ্রামের অশোক মালের পুত্র পাপ্পু মাল নামে বছর ৩২ এর ওই যুবক বাড়ি ফিরছিলেন সাইকেলে করে। সে সময়েই তাকে রাস্তার মধ্যে একটি গাড়ি ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের ।

এরপর রাজনগর থানার পুলিশ খবর পেয়ে সেখান থেকে দেহ উদ্ধার করে রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এরপর আজ শুক্রবার সকাল সাড়ে নটা নাগাদ দেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হলো রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে।

অ্যাটাকিং ফুটবল খেলেও ব্যর্থ টার্কি, জয় অজিদের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগরে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, শুক্রবার