রায়গঞ্জ: রায়গঞ্জ থেকে দণ্ডী কেটে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এক যুবক। দীর্ঘ পথের সেই কঠিন যাত্রায় তাঁর পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়লেন রায়গঞ্জের একদল যুবক। যাত্রাপথে ওই যুবককে খাদ্যসামগ্রী তুলে দেন তাঁরা। জানা গিয়েছে, রায়গঞ্জ থানার অন্তর্গত বিন্দোলের বালিয়া জালি পাড়ার বাসিন্দা সূর্য জালি বাড়ি থেকে দণ্ডী কেটে রামপুরহাটের তারাপীঠের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। পথে উদয়পুর কালিতলা বারোয়ারি মন্দিরের সামনে তাঁকে দেখতে পান স্থানীয় কয়েকজন যুবক। দণ্ডী কেটে যেতে দেখে তাঁরা সূর্য জালির সঙ্গে কথা বলেন এবং তাঁর যাত্রার উদ্দেশ্য জানতে চান। এরপর তাঁর দীর্ঘ পথ চলায় সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে নিজেদের উদ্যোগে খাদ্যসামগ্রী তুলে দেন যুবকেরা। তাঁদের কথায়, কঠিন ধর্মীয় যাত্রায় উৎসাহ জোগাতেই এই উদ্যোগ। সূর্য জালি জানান, জীবনের একসময় তিনি চরম কষ্টের মধ্যে বড় হয়েছেন। তাঁর বিশ্বাস, তারাপীঠের মা তাঁর জীবনের একাধিক ইচ্ছা পূরণ করেছেন। সেই বিশ্বাস ও কৃতজ্ঞতা থেকেই দণ্ডী কেটে তারাপীঠ যাওয়ার সংকল্প করেছেন। রায়গঞ্জের যুবকদের এই সহযোগিতা তাঁর যাত্রায় নতুন উৎসাহ জুগিয়েছে।
১০ অগাস্ট ২০২৬, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
দণ্ডী কেটে তারাপীঠের পথে যুবক, পাশে দাঁড়ালেন রায়গঞ্জের যুবকেরা
-
নতুন গতি - আপডেট : ১০ অগাস্ট ২০২৬, সোমবার
- 9
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















