০৩ অগাস্ট ২০২৬, সোমবার, ১৮ শ্রাবণ ১৪৩৩
০৩ অগাস্ট ২০২৬, সোমবার, ১৮ শ্রাবণ ১৪৩৩

শীতবস্ত্র বিতরণ ও রক্তদান শিবির মকরামপুরে

  • নতুন গতি
  • আপডেট : ৩ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • 18

নতুন গতি, মেদিনীপুর: দু:স্থ ও আদিম জনজাতিদের মধ্যে শীত বস্ত্র বিতরণ এবং স্বেচ্ছায় রক্তদান শিবির নারায়ণগড় ব্লকের মকরামপুর গ্রাম কল্যান সমিতি ও সংকল্প ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হলো বুধবার। এদিন রক্তদান শিবিরে ২২জন রক্তদাতা রক্তদান করেছেন বলে জানিয়েছেন মকরামপুর গ্রাম কল্যাণ সমিতির সম্পাদক বিদ্যুৎ গিরি । এছাড়াও এদিন শতাধিক মানুষের হাতে শীত বস্ত্র বিতরণ করা হয়। এদিন শিবিরে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোপাল সাহা ও ডিরেক্টর ড: শান্তনু পান্ডা।

উপস্থিত ছিলেন মকরামপুর গ্রাম কল্যাণ সমিতির সম্পাদক বিদ্যুৎ গিরি, সভাপতি বাদল চন্দ্র পন্ডিত, বিশিষ্ট চিকিৎসক প্রলয় জানা, সংকল্প ফাউন্ডেশনের সম্পাদিকা পারমিতা সাউ, অপর্ণা দে, প্রতিমা রানা, নরোত্তম দে, পিন্টু সাউ, অনীশ সাউ প্রমুখ। এমন উদ্যোগে এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

উত্তরের সিঁড়ির মীর মদন গৌরব সম্মাননা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শীতবস্ত্র বিতরণ ও রক্তদান শিবির মকরামপুরে

আপডেট : ৩ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার