১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৭ আশ্বিন ১৪৩৩
১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৭ আশ্বিন ১৪৩৩

বিভিন্ন কৌশলে ভোট প্রচারে মেমারি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুসূদন ভট্টাচার্য

অতনু ঘোষ, পূর্ব বর্ধমান: বিধানসভা ভোট দোরগোড়ায় কড়া নাড়ছে। পশ্চিমবাংলার 294 টি আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা আগেই হয়েছে। বেশ কিছু নতুন মুখকে প্রার্থী করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলার 265 নম্বর মেমারি বিধানসভার এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সৈনিক মধুসূদন ভট্টাচার্য। নাম ঘোষণা হওয়া মাত্রই কর্মীদের সাথে নিয়ে ভোট প্রচার এর ময়দানে অবতীর্ণ হয়েছেন। বিভিন্ন ভাবে তিনি ভোট প্রচার করছেন। কখনো দেখা যাচ্ছে মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করে ভোট প্রচার করছেন। আবার কখনো এসটি এসসি দের খাবার বিতরণ করতেও দেখা যাচ্ছে। কোথাও আবার মাঠে নেবে চাষীর সাথে আলু তোলার কাজেও হাত লাগাচ্ছেন। পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি ভোট প্রচার করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুসূদন ভট্টাচার্য কে। সেইরকম বেশ কিছু ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। মেমারি বিধানসভায় বিজেপির প্রার্থী ঘোষণা এখনো হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে শাসকদল মেমারি বিধানসভায় ভোট প্রচারে অনেকটাই এগিয়ে।

সর্বাধিক পাঠিত

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিভিন্ন কৌশলে ভোট প্রচারে মেমারি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুসূদন ভট্টাচার্য

আপডেট : ১৮ মার্চ ২০২১, বৃহস্পতিবার