২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৬ আশ্বিন ১৪৩৩

১২০০ কিমি সাইকেল চালিয়ে অভিনেতা সোনু সুদের সঙ্গে দেখা করলেন তার এক ভক্ত

নতুন গতি ওয়েব ডেস্ক: প্রিয় তারকাদের জন্য অনুরাগীরা কী না করতে পারে। চুল কাটার ধরন নকল করা থেকে শুরু করে তারকার নামে বাড়িগাড়ি কেনা, প্রিয় তারকাদের জন্মদিনে হাজার হাজার টাকা খরচ করে পার্টি দেওয়া, তাঁদের নামে ট্যাটু করানো, এসব পাগলামো প্রায়ই দেখা যায় আমাদের চারপাশে। কিন্তু তাই বলে, নদীপ্রান্তর পেরিয়ে প্রায় ১২০০ কিমি পথ সাইকেল চালিয়ে এসে মুম্বইতে প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করা! শুনে চক্ষু চড়কগাছ হলেও এমনটাই সত্যি! সম্প্রতি সোনু সুদের এক ভক্তই এমন কাণ্ড ঘটিয়েছেন।

অতিমারী আবহে দুস্থ মানুষদের জন্য সোনু সুদ যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তা কয়েকটা শব্দে জাহির করা অসম্ভব। পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছনো, দুস্থ পরিবারের পড়ুয়াদের পড়াশোনার খরচ চালানো থেকে শুরু করে অনাথ সন্তানদের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার মতো বহু সমাজকল্যাণমূলক কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। আর সেই ঈশ্বরের দূতকে সামনে থেকে দেখতেই এক ভক্ত ১২০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে মুম্বইতে সোনু সুদের বাড়ির সামনে পৌঁছে গিয়েছেন।

অভিনেতাও নিরাশ করলেন না ভক্তকে। তাঁকে স্বাগত জানানোর পাশাপাশি পরিয়ে দিলেন মালা। কথা বললেন অনুরাগীর সঙ্গে। জিজ্ঞেস করলেন তাঁর হালহকিকত। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই এখন নেটদুনিয়ায় ভাইরাল।

সর্বাধিক পাঠিত

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

১২০০ কিমি সাইকেল চালিয়ে অভিনেতা সোনু সুদের সঙ্গে দেখা করলেন তার এক ভক্ত

আপডেট : ১৭ জুলাই ২০২১, শনিবার