১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৪ ভাদ্র ১৪৩৩

সারা বাংলা দশম কুরআন প্রতিযোগিতা

সেখ সামসুদ্দিন : ১২ নভেম্বর, ভারত খ্যাত বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইশাআতুল উলুম আক্কালকুয়ার উদ্যোগে ও পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মেমারির সহযোগিতায় প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ১২ ও ১৩ নভেম্বর শুরু হয়েছে সারা বাংলা দশম কুরআন প্রতিযোগিতা। কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে তিনটি পর্যায়ে। প্রথম পূর্ণাঙ্গ কুরআন কণ্ঠস্থ করণ, দ্বিতীয় পর্যায়ে কুরআন শরীফের অনুবাদ ও ব্যাখ্যা, তৃতীয় পর্যায়ে নির্বাচিত ৪০ হাদিস সনদ (বর্ণনা সূত্র) সহ কণ্ঠস্থ করণ। এখানে রাজ্যের বিভিন্ন জেলার উল্লেখযোগ্য মাদ্রাসাগুলি অংশগ্রহণ করেছে। এই রাজ্যভিত্তিক প্রতিযোগিতা থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীরা সর্বভারতীয় প্রতিযোগিতায় মহারাষ্ট্রে অংশগ্রহণ করতে পারবে বলে জানা যায়। এই কুরআন প্রতিযোগিতার বিচারক মহারাষ্ট্রের জামিয়া ইসলামিয়া ইশাআতুল উলুম আক্কালকুয়ার প্রতিনিধিগণ।

১২ বছর পর পাকিস্তানে যাবেন মোদী? ইসলামাবাদে SCO সম্মেলনে আমন্ত্রণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সারা বাংলা দশম কুরআন প্রতিযোগিতা

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, রবিবার