১০ অগাস্ট ২০২৬, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩৩
১০ অগাস্ট ২০২৬, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩৩

রেগুলেটেড মার্কেটে ডাকাতির ছক বানচাল, পুলিশের জালে ৩

শিলিগুড়ি: শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং। শুক্রবার গভীর রাতে নাইট পেট্রোলিং চলাকালীন সন্দেহজনকভাবে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে রেগুলেটেড মার্কেট এলাকায় অন্ধকারের মধ্যে বেশ কয়েকজনকে জড়ো হয়ে থাকতে দেখে সন্দেহ হয় টহলরত পুলিশকর্মীদের। এরপর অ্যান্টি ক্রাইম উইংয়ের সদস্যরা দ্রুত সেখানে অভিযান চালান। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে রয়েছে শিবমন্দির এলাকার বাসিন্দা আকাশ সরকার এবং চম্পাসারি এলাকার বাসিন্দা রোহিত ওরাওঁ ও সাগর সিং। তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতদের কাছ থেকে পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের সম্পর্কে তথ্য পাওয়ার চেষ্টা চলছে। তাদের সন্ধানেও তল্লাশি শুরু হয়েছে। পুলিশ সূত্রে দাবি, রেগুলেটেড মার্কেট এলাকাতেই ডাকাতির ছক কষছিল অভিযুক্তরা। শনিবার ধৃত তিনজনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।

বামেদের আইন অমান্য আন্দোলন: সিউড়িতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেপ্তার প্রায় ২০

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রেগুলেটেড মার্কেটে ডাকাতির ছক বানচাল, পুলিশের জালে ৩

আপডেট : ১০ অগাস্ট ২০২৬, সোমবার