১০ অগাস্ট ২০২৬, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩৩
১০ অগাস্ট ২০২৬, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩৩

করুণাময়ী আশ্রম মাঠ ঘেরাকে কেন্দ্র করে ফের উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ

কলকাতা: বেহালার বিজি প্রেস সংলগ্ন করুণাময়ী আশ্রম মাঠ ঘেরাকে কেন্দ্র করে শুক্রবার ফের উত্তেজনা ছড়াল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং কয়েকজনকে আটক করে বলে জানা গিয়েছে। মালিকপক্ষের দাবি, আদালতের নির্দেশ মেনে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে জমির দখল নিতে এবং ঘেরার কাজ করতে গিয়েছিলেন তাঁরা। অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের দাবি, জমিটি করুণাময়ী আশ্রমের এবং দীর্ঘদিন ধরে মাঠটি এলাকার মানুষের ব্যবহারে রয়েছে। এই জমির মালিকানা ও ব্যবহারকে কেন্দ্র করেই বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে হস্তক্ষেপ করে পুলিশ। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে লাঠিচার্জের পাশাপাশি কয়েকজনকে আটক করা হয়। পরে মালিকপক্ষ বাঁশ ও টিন দিয়ে জমিটি ঘিরে দেয়। পাশাপাশি আদালতের নির্দেশ সংক্রান্ত একটি নোটিশও সেখানে টাঙিয়ে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জমির মালিকানা ও মাঠ ব্যবহারের অধিকার নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ফের এই উত্তেজনা ছড়িয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

বামেদের আইন অমান্য আন্দোলন: সিউড়িতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেপ্তার প্রায় ২০

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

করুণাময়ী আশ্রম মাঠ ঘেরাকে কেন্দ্র করে ফের উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ

আপডেট : ১০ অগাস্ট ২০২৬, সোমবার