০৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২২ ভাদ্র ১৪৩৩

দুয়ারে রেশন পেয়ে বেশ খুশি তিস্তা পাড়ের মানুষ

জলপাইগুড়ি: জলপাইগুড়ি শহরের তিস্তা পাড়ের সুকান্ত নগর কলোনী । মূলত তিস্তার উর্বর বুকে চাষাবাদ করেই চলে যাদের জীবনজীবিকা , সেই উপভোক্তাদের দুয়ারে পৌঁছে যাচ্ছে রেশনের বিভিন্ন সামগ্রী ।

আর এতেই খুশি এলাকার মানুষ । তবে কিছু সমস্যা আজও বর্তমান । তা হল আঙুলের ছাপ না মেলার ঝঞ্ঝাট, তবে আগের থেকে অনেকটাই কমেছে এই সমস্যা বলেও জানালেন এক উপভোক্তা ।

অপরদিকে রেশন ডিলার জানিয়েছেন , মানুষের সুবিধে হচ্ছে যেমন ঠিক তার পাশাপাশি বেশ কিছু মানুষের এই সময় রেশন সামগ্রী নিতে আসার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছেন । কারণ সেই উপভোক্তারা জীবিকার তাগিদে অনেক ভোরে এলাকা থেকে অন্যত্র চলে যান । তার থেকেও যে বিষয়টি নিয়ে এখন একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে,কারন সামনে বর্ষাকাল।এই সময় দুয়ারে রেশন দেবার প্রচণ্ড সমস্যা আছে বলে জানান তারা।

দলীপ ট্রফির ফাইনাল রবিবার, ১০০তম প্রথম-শ্রেণির ম্যাচ পূর্ণ করার সময় শামীকে অভিনন্দন জানাবে সিএবি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দুয়ারে রেশন পেয়ে বেশ খুশি তিস্তা পাড়ের মানুষ

আপডেট : ১২ এপ্রিল ২০২২, মঙ্গলবার