নতুন গতি প্রতিবেদন, জলপাইগুড়ি: পুজোর মুখে পুরো সম্মানিকের পরিবর্তে অ্যাকাউন্টে নামমাত্র টাকা ঢোকার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন আপার প্রাইমারি ও প্রাইমারি স্তরের পার্শ্ব শিক্ষক-শিক্ষিকারা। বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর সার্কেলের সাব-ইন্সপেক্টর দীপিকা বিশ্বাসের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, জেলার অন্যান্য সার্কেলে নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো সম্মানিক জমা পড়লেও জলপাইগুড়ি সদর সার্কেলেই গত তিন মাস ধরে সম্মানিক নিয়ে টালবাহানা চলছে। তাঁদের দাবি, পুজোর মুখে সম্মানিক না পাওয়ায় সংসারে চরম আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে। এক পার্শ্ব শিক্ষক বলেন, “পুজোর মুখে কোনও কিছুই কেনাকাটা করতে পারিনি। প্রতি মাসে ঠিকঠাক সম্মানিক না ঢুকলে সংসার চালাব কী করে? পরিবারকে খাওয়াবই বা কী করে? বারবার শুধু এই সার্কেলেই কেন এমন অব্যবস্থা হচ্ছে?” সম্মানিক সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের দাবিতে এদিন সদর সার্কেল চত্বরে বিক্ষোভে সামিল হন শিক্ষক-শিক্ষিকারা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২ আশ্বিন ১৪৩৩
BREAKING :
পুজোর মুখে সম্মানিক নিয়ে ক্ষোভ, বিক্ষোভ পার্শ্ব শিক্ষক-শিক্ষিকাদের
-
নতুন গতি - আপডেট : ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার
- 12
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





















