মোঃ নাওয়াজ শরীফ, নতুন গতি, কালিয়াচক : বামনগ্রাম-মসিমপুর গ্রাম পঞ্চায়েতে বদল হল প্রধান ও উপপ্রধান। বৃহস্পতিবার ১৩ জন পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল নতুন প্রধান ও উপপ্রধান গঠন। প্রধানের দায়িত্ব পেলেন সিপিআইএমের মোঃ আব্দুর রহিম, আর উপপ্রধান হলেন আইএসএফের আব্দুর রাওফ।
পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা ২২। এদিন গঠন প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন ১৩ জন সদস্য। বাকি ৯ জন সদস্য, যারা প্রাক্তন প্রধান মোঃ আজাহারুদ্দীন ও প্রাক্তন উপপ্রধান তাহেরা বিবির পক্ষে ছিলেন বলে জানা যায়, তাঁরা অনুপস্থিত ছিলেন।
দুপুর ২টা থেকে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত পঞ্চায়েত অফিসে গঠন প্রক্রিয়া চলে। প্রায় ১০০-১২০ জন মানুষের উপস্থিতি ছিল বলে জানা যায়। উপস্থিত ছিলেন কালিয়াচক-১ ব্লকের বিডিও।
সিপিআইএম ও আইএসএফের দুই সদস্যের হাতে প্রধান ও উপপ্রধানের দায়িত্ব যাওয়ায় বামনগ্রাম-মসিমপুর পঞ্চায়েতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হল বলেই মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল।
নতুন গতি 
























