সেখ সামসুদ্দিন : দিনের আলো ফুটতেই মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের জামালপুর থানার মুসুন্দা গ্রামে। প্রত্যক্ষদর্শীদের কথায় কাক ভোরে মুসন্ড রাইস মিলের ঠিক পাশে তারা একটি যুবকের মৃতদেহ দেখতে পেয়ে জামালপুর থানার পুলিশকে খবর দিলে সাথে সাথেই হাজির হয় এলাকায় কর্মরত সিভিক পুলিশ। তার কিছুক্ষণের মধ্যেই জামালপুর থানার ওসি অরুণ কুমার সোম ঘটনাস্থলে হাজির হন। পরে ওই যুবকের পরিচয় জানা যায়। 35 বছর বয়সী ওই যুবকের নাম সনদ ভূমিজ। তিনি হরিপাল থানার অন্তর্গত অনন্তপুরের বাসিন্দা। যে এলাকায় মৃতদেহ উদ্ধার হয় তারই পাশে রয়েছে একটি হোটেল এবং ওই হোটেলেই তিনি কয়েকদিন ধরে কাজ করেছেন বলে জানা যায়। তবে মৃত মুসন্ড এলাকার পাশেই মশাগ্রাম জামাই পাড়ার জামাই। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। কি কারনে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির তা এখনও জানা যায়নি। এলাকা সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই তিনি বাড়ি এবং তার শ্বশুরবাড়িতে থাকতেন না। হোটেলে বিভিন্ন রকম কাজ এবং সারাদিন-ই মদ্যপান করে তার জীবন চলত। এই কয়েকদিনের মধ্যেই প্রায় কাছাকাছি একই এলাকা থেকে বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩
BREAKING :
মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের জামালপুর থানার মুসুন্দা গ্রামে
-
নতুন গতি - আপডেট : ২৪ জুন ২০২০, বুধবার
- 35
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
























