সেখ সামসুদ্দিন : মেমারির প্রথম সারির নেতৃত্বের কোভিড আরোগ্য কামনায় শীতলা মন্দিরে পুজো, হোম ও যজ্ঞ করা হয়। মেমারি বিধানসভার সস্ত্রীক বিধায়ক মধুসূধন ভট্টাচার্য্য, মেমারি শহর সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এবং মেমারি ১ ব্লক সহ সভাপতি সন্দীপ পরামানিক কোভিড আক্রান্ত হয়ে চিকিৎসায় রয়েছেন। দেশের সকল মানুষের সঙ্গে এই সকল নেতৃত্বের আরোগ্য কামনায় অতিমারীর দেবী শীতলা মায়ের মন্দিরে পুজো, হোম ও যজ্ঞ করা হল। মেমারি বিধানসভার বাগিলা অঞ্চল তৃণমূল কংগ্রেস ও যুব কংগ্রেসের উদ্যোগে কৃষ্ণপুর গ্রামের শীতলা মন্দিরে এই কর্মসূচি করা হয় বলে জানান বাগিলা অঞ্চল কার্যকরী সভাপতি ও ব্লক যুব সহসভাপতি অর্ক ব্যানার্জী। উপস্থিত ছিলেন ব্লক যুব সভাপতি জিতেন্দ্র সিং, শিক্ষক প্রদীপ ধাড়া, শিক্ষিকা ছবি ব্যানার্জী সহ নেতৃত্ব ও কর্মী সমর্থকবৃন্দ। প্রায় আড়াই ঘন্টা ধরে চলে যজ্ঞ কর্মসূচি। এছাড়াও এদিন এলাকার দুঃস্থ মানুষদের শারীরিক ইমিউনিটি বাড়াতে খাদ্যদ্রব্য তুলে দেওয়া হবে বলে জানান অর্ক ব্যানার্জী।
০৪ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১৯ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
মেমারি বিধানসভার বিধায়ক,শহরের সভাপতি,১নং ব্লক সভাপতি, কোভিড আক্রান্ত হয়েছেন চিকিৎসাধীন আরোগ্য কামনা করি
-
নতুন গতি - আপডেট : ১৫ মে ২০২১, শনিবার
- 14
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















