২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৬ আশ্বিন ১৪৩৩

মালদা হাসপাতালে অস্থায়ী ৫০ সাফাইকর্মীকে আগাম কোনও বিজ্ঞপ্তি ছাড়াই হঠাৎ কাজ থেকে ছাটাই করা হয়

নতুন গতি ওয়েব ডেস্ক: মালদা অস্থায়ী ৫০ সাফাইকর্মীকে আগাম কোনও বিজ্ঞপ্তি ছাড়াই হঠাৎ কাজ থেকে ছাটাই করা হয়। তারই প্রতিবাদে এদিন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক ভবনে বিক্ষোভ দেখান মালদা বাসফোর ও হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন কমিটির সদস্যরা। সদস্যদের দাবি, আতঙ্কের প্রহরে লকডাউনে সময় মানুষের সেবার কাজে যাঁরা প্রথম এগিয়ে এসেছিলেন, তাঁরা এই সাফাইকর্মীরা। অথচ কাজ শেষে কোনও নির্দেশিকা ছাড়াই ৫০ জন সাফাইকর্মীকে সরিয়ে দেওয়া হল। এর আগে ৮ দফা দাবিতে এমএসভিপি-‌র কাছে স্মারকপত্রও জমা দেওয়া হয়। শুক্রবার ওই ৫০ জন কর্মীর ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল কর্তৃপক্ষের। অথচ এখনও সিদ্ধান্ত নিয়ে উঠবে পারেন নি। এর প্রতিবাদে বিক্ষোভ বলে জানা গেছে। পাশাপাশি ওই ছাটাই হওয়া কর্মীদের অবিলম্বে কাজে ফিরিয়ে না নেওয়া হলে সাফাইকর্মীরা শনিবার থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছেন। স্থায়ী ও অস্থায়ী সাফাইকর্মীরা এতে সামিল হবেন। এ বিষয়ে নর্থ বেঙ্গল বাসফোর ও হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন মালদা কমিটির সাধারণ সম্পাদক লবকুমার মৌলিক বলেন, ‘‌ওই ৫০ জন কর্মীকে বিনা বিজ্ঞপ্তিতে ছাটাই করা হয়েছে। এখন কর্তৃপক্ষ বলছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে, তা হতে পারে না। ওই ৫০ পরিবার এখন না খেয়ে মরতে বসছে, ওঁদের কিছু হয়ে গেলে, তার দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে।’‌

সর্বাধিক পাঠিত

ডাকাতির আগেই পুলিশের জালে ডাকাত দল ৷ হরিশ্চন্দ্রপুরের বটতলা থেকে ধৃত চার ডাকাত নতুন গতি প্রতিবেদন,হরিশ্চন্দ্রপুর,৮ ডিসেম্বর: ডাকাতির আগেই পুলিশের জালে ডাকাত দল ৷ হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল জিপির বটতলা এলাকা থেকে ধারালো অস্ত্র-সহ ধৃত চার ডাকাত ।ভেস্তে গেল ডাকাতির ছক ৷ গোপনসূত্রে পুলিশ জানতে পারে, হরিশ্চন্দ্রপুর এলাকায় বেশ কয়েক দিন ধরে কিছু অজ্ঞাতপরিচয় লোকজনের আসা যাওয়া লেগে রয়েছে ৷সেইমত পুলিশ এলাকায় ফাঁদ পাতলে শনিবার গভীর রাতে চাচল গামি ৮১ নং জাতীয় সড়কের ধারে ইটভাটার নিকটে হাতেনাতে ধরে ফেলে চার ডাকাতকে ৷ বাকি আরও বেশ কয়েক জন পালায় । ধৃতদের নাম নুর আলম (২১), জানারুল হক (২১), নাসিম আক্তার (২০) ও মহম্মদ শরীফ (৩৬)।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি তরবারি, সাবল ও টর্চ লাইট পুলিশ সূত্রে জানা যায়, বড়োসড়ো ডাকাতি করার উদ্দেশ্যেই এদিন তারা ঘটনাস্থলে জড়ো হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে দলের ৪ জনকে ধরে ফেলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। জানা যায় ৪ জনের বাড়ি হরিশ্চন্দ্রপুর এলাকার বিভিন্ন এলাকায়। নুর আলম ও জানারুল হকের বাড়ি কড়িয়ালি এলাকার সোনাপুর গ্রামে। নাসিম আক্তারের বাড়ি হরিশ্চন্দ্রপুরের নিউ সাদলী চক এলাকায়। মহম্মদ শরিফের বাড়ি হরিশ্চন্দ্রপুরের হলদিবাড়ি এলাকায়।ধৃতদের আজ চাচোল মহাকুমা আদালতে তোলা হয়।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মালদা হাসপাতালে অস্থায়ী ৫০ সাফাইকর্মীকে আগাম কোনও বিজ্ঞপ্তি ছাড়াই হঠাৎ কাজ থেকে ছাটাই করা হয়

আপডেট : ১০ অক্টোবর ২০২০, শনিবার