বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- ডা: হা: ১নং ব্লক অন্তর্গত মা গঙ্গাময়ী মৎস্যজীবী কল্যাণ সমিতির পরিচালনায় (দক্ষিণ সুলতানপুর ফিসিং হারবার) এদিন সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্যে দিয়ে শুভ উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার, ডা: হা: ১নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শ্রী গৌতম অধিকারী,কানপুর ধনবেরিয়া অঞ্চল প্রধান শ্রী সুজল ভান্ডারী, সদস্যা শেফালী দাস,সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পূজা কমিটির সকল সভ্যবৃন্দ।এদিন যুব সভাপতি গৌতম অধিকারী জানান, করোনা কালে কিছুটা ভাটা পড়েছিল মাঝের দুই বছর।এবছর অনেকটা করোনা মুক্ত তাই উপচে পড়া মানুষের ঢল নেমেছে এই পূজা উপলক্ষে।এলাকার অন্যতম পুজো মা গঙ্গাময়ী মৎসজীবী কল্যাণ সমিতির পুজো। দক্ষিণ সুলতানপুর ফিশিং হারবার স্থানীয় ময়দানে এই জগদ্ধাত্রী পুজোর সূচনা হলো।বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি থাকছে বিভিন্ন সামাজিক কার্যকলাপ।
৩০ অগাস্ট ২০২৬, রবিবার, ১৩ ভাদ্র ১৪৩৩
BREAKING :
মা গঙ্গাময়ি মৎস্যজীবী কল্যাণ সমিতির জগদ্ধাত্রী পূজা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বিধায়ক সহ যুব সভাপতি গৌতম অধিকারী
-
নতুন গতি - আপডেট : ১ নভেম্বর ২০২২, মঙ্গলবার
- 367
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















