২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩
২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩

সেবকে ফের ধস, বিপর্যস্ত সিকিম-শিলিগুড়ি যোগাযোগ

শিলিগুড়ি: পাহাড়জুড়ে লাগাতার ভারী বৃষ্টিতে ফের বড়সড় ভূমিধসের কবলে সেবক সংলগ্ন এলাকা। প্রবল বর্ষণের জেরে সেবকের আশপাশের পাহাড়ি রাস্তায় একাধিক জায়গায় ধস নেমে মাটি, পাথর ও ধ্বংসাবশেষ রাস্তার উপর এসে পড়েছে। ফলে ব্যাহত হয়েছে যান চলাচল। ধসের জেরে সিকিমমুখী এবং শিলিগুড়িগামী বহু গাড়ি সমস্যায় পড়ে। কোথাও ধসের মাটি জমে যাওয়ায় গাড়ি ধীরগতিতে চলছে, আবার কোথাও রাস্তার পরিস্থিতি জটিল হয়ে ওঠায় তৈরি হয়েছে যানজটের আশঙ্কা।
সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সিকিম থেকে শিলিগুড়িগামী এবং শিলিগুড়ি থেকে সিকিমমুখী পর্যটক ও সাধারণ যাত্রীরা। পর্যটকবাহী গাড়ি, ছোট গাড়ি-সহ বিভিন্ন যানবাহনের চলাচল ব্যাহত হয়েছে। দীর্ঘক্ষণ গাড়ি আটকে থাকায় যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ।
লাগাতার বৃষ্টিতে পাহাড়ের বিভিন্ন অংশে নতুন করে ধস নামার আশঙ্কাও রয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। ধসের জেরে ক্ষতিগ্রস্ত রাস্তা থেকে মাটি-পাথর সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
তবে বৃষ্টির তীব্রতা বাড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা। একের পর এক ভূমিধসে সিকিমের সঙ্গে শিলিগুড়ির গুরুত্বপূর্ণ যোগাযোগপথও ফের চ্যালেঞ্জের মুখে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাহাড়ি পথে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
সর্বাধিক পাঠিত

ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে টিকিট কেটেও বিনা চিকিৎসায় বাড়ি ফিরলেন রোগীরা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সেবকে ফের ধস, বিপর্যস্ত সিকিম-শিলিগুড়ি যোগাযোগ

আপডেট : ২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার