আলিফ ইসলাম: মেমারি:২৬ জুন, পূর্ব বর্ধমান জেলার পাতিলপাড়ায় কবি যতীন্দ্র নাথ সেনগুপ্তর ১৪০ তম জন্মদিন তথা ১৩৯ তম জন্মবার্ষিকী পালিত হল আজ ২৬ জুন শুক্রবার। কবি যতীন্দ্র নাথ সেনগুপ্ত সংগ্রহশালার উদ্যোগে সম্পাদিকা মৈত্রেয়ী বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপনের পরে উপস্থিত কবি এবং সাহিত্য ও সংস্কৃতি প্রেমী ব্যক্তিগণ শোভাযাত্রা সহকারে সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের ত্রিতলের সেমিনার কক্ষে একত্রিত হন। সেমিনার কক্ষে সংরক্ষিত কবির প্রতিকৃতিতে মাল্যদানের পরে পলাশ সোম পত্রিকার সম্পাদক প্রয়াত দুর্গাপদ মন্ডল এবং প্রয়াত পদ্মশ্রী রবিলাল টুডুর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মৃন্ময় সিদ্ধান্তের উদ্বোধনী সংগীত, সম্পাদিকা মৈত্রেয়ী বন্দ্যোপাধ্যায়ের স্বাগত ভাষণের পরে উপস্থিত কবিদের কবিতা পাঠ, মঞ্চাসীন ব্যক্তিবর্গের বক্তব্য সহ আলোচনা, সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়। কার্তিক বন্দ্যোপাধ্যায়, অবনী বন্দ্যোপাধ্যায়, বাসুদেব দাস, বসন্ত পাল, তাপসী ভট্টাচার্য, রূপা চৌধুরী প্রমুখ মঞ্চাসীন ব্যক্তিবর্গের সঙ্গে দীপঙ্কর চক্রবর্তী, বিমল চন্দ্র পাল, নিমাই দেবনাথ, তপন কুমার বৈরাগ্য, শ্যামাপ্রসাদ চৌধুরী, অর্জুন দেবনাথ, রনজিৎ গোস্বামী, দেবকী দুলাল চক্রবর্তী, বনমালী ঘোষ, রনজিৎ দাস, সঞ্জয় গোস্বামী, সুফি রফিক উল ইসলাম, সেখ জাহাঙ্গীর, সৌম্য পাল, রথীন পার্থ মন্ডল, উত্তম গাঙ্গুলী, বিকাশ দাস, বুদ্ধদেব মুখোপাধ্যায়, বিমল বসু, রমলা মুখার্জী, তপতী মাইতি, রত্না ভট্টাচার্য ঢক্রবর্তী, স্বর্ণচাঁপা চক্রবর্তী, চিন্ময়ী চ্যাটার্জী, মঞ্জু ঘোষ, জয়ন্তী পরমানিক, কবিতা তা, জাগৃতি ঘোষ, সন্ধ্যা সাহা, নন্দিতা মুখার্জী, চিরন্তন দাস, কানন হাঁসদা, শান্তিরাম মেটে, গার্গী ব্যানার্জী, সাগরিকা মোহান্তি, বোধন চন্দ্র হেমরম, আশিস কুমার চক্রবর্তী, মহম্মদ জমিরউদ্দিন, মুরলী চৌধুরী প্রমুখ প্রায় সত্তর জন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বর্ধমানের বিশিষ্ট সঞ্চালক শ্যামাপ্রসাদ চৌধুরী এবং বনমালী ঘোষ।
২৭ জুন ২০২৬, শনিবার, ১২ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

















