সংবাদদাতা, জঙ্গিপুর : শনিবার সকালে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের জঙ্গিপুর রেল স্টেশনে কর্মরত এক রেলকর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম মহম্মদ গোলাম কুদ্দুস(৫০)। তাঁর বাড়ি হুগলি জেলার ফুরফুরা শরিফে বলে জানা গিয়েছে। রেলপুলিস মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত্যুর কারণ নিয়ে ধন্দে সকলেই। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিস।
০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ১৯ ভাদ্র ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 




























