নিজস্ব প্রতিবেদক:- উত্তরবঙ্গের জনপ্রিয় দুই শহরে এখন মাথা চাড়া দিচ্ছে মাদক পাচারকারীদের দৌরাত্ম্য। জলপাইগুড়ি ও শিলিগুড়ি, দুই শহর এখন মাদক কারবারীদের কাছে ‘হটকেক’। এদিন জলপাইগুড়ি থেকে উদ্ধার ৫০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট। ঘটনায় গ্রেফতার ২। জলপাইগুড়ির কাছে ৩১ ডি জাতীয় সড়ক থেকে প্রচুর পরিমাণে উদ্ধার নেশার ট্যাবলেট ইয়াবা। একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এই নেশার ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।জানা গেছে, শুক্রবার মধ্যরাতে গোপন সূত্রের ভিত্তিতে জলপাইগুড়ির কাছে ৩১ডি জাতীয় সড়কে যৌথ অভিযান চালায় শিলিগুড়ির স্পেশাল টাস্ক ফোর্স ও জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। অভিযান চালিয়ে একটি ট্রাককে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে ট্রাক থেকে উদ্ধার হয় ৭০ হাজার নেশার ট্যাবলেট ইয়াবা। ট্রাকের ভেতরে একটি গোপন চেম্বার তৈরি করে অসম থেকে এনে কলকাতায় পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের। উদ্ধার হওয়া ইয়াবার বর্তমান বাজার দর আনুমানিক ৫০ লক্ষ টাকা। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করে ট্রাক চালক ও খালাসিকে। এদিন ধৃতদের তোলা হয়েছে জলপাইগুড়ি জেলা আদালতে।অন্যদিকে, নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ট্যাবলেট সহ শিলিগুড়িতেও গ্রেফতার ৩। নিষিদ্ধ কাফ সিরাপ ও প্রচুর সংখ্যক নেশার ট্যাবলেট সহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করল শিলিগুড়ি (মেট্রোপলিটন) পুলিশ কমিশনারেটের অধীন ভক্তিনগর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে ভক্তিনগর থানা এলাকা থেকে পুলিশ তিন যুবককে আটক করে তল্লাশি চালায়। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় ৫০ বোতল কাফ সিরাপ, ১০৪ টি নেশার ক্যাপসুল ও ১৯০ টি নেশার ট্যাবলেট।
০৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২২ ভাদ্র ১৪৩৩
BREAKING :
জলপাইগুড়ি ও শিলিগুড়ি, দুই শহর এখন মাদক কারবারীদের কাছে ‘হটকেক
-
নতুন গতি - আপডেট : ১০ এপ্রিল ২০২২, রবিবার
- 27
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























