০১ অগাস্ট ২০২৬, শনিবার, ১৬ শ্রাবণ ১৪৩৩
০১ অগাস্ট ২০২৬, শনিবার, ১৬ শ্রাবণ ১৪৩৩

কেশপুরে কাজী তফজ্জল হোসেন গ্রামীণ গ্রন্থাগারের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর মাজুরহাটি গ্রামে পথচলা শুরু করলো কাজী তফজ্জল হোসেন গ্রামীণ পাঠাগার।প্রয়াত তফজ্জল হোসেন ছিলেন কেশপুর ব্লকের একজন বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী, বামপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর স্মৃতিতে তাঁর সংস্কৃতি ও সাহিত্যপ্রেমী দুই শিক্ষক পুত্র তৌফিক হোসেন ও তৌসিফ হোসেনের উদ্যোগে পিতার স্মৃতিতে গড়ে উঠলো এই গ্রামীণ পাঠাগার। পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুই সাহিত্যিক তথা পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের নেতৃত্ব বিজয় পাল ও কামারুজ্জামান। পাশাপাশি এদিন প্রকাশিত প্রকাশ হলো তৌফিক হোসেন সম্পাদিত “বিভাসা” পত্রিকা নতুন সংখ্যা।পত্রিকাটি প্রকাশ করলেন সাহিত্যপ্রেমী শৈবাল নন্দ ও সনৎ দাস। এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মোয়াজ্জম হোসেন, তপন গাঙ্গুলী, সুতপা চক্রবর্তী, অভিনন্দন মুখোপাধ‍্যায় অন্যান্য বিশিষ্ট জনেরা ও হোসেন পরিবারের শুভানুধ্যায়ী ও পাড়া প্রতিবেশীরা। উপস্থিত অতিথিবৃন্দ তফজ্জল হোসেনের জীবনের বিভিন্ন দিক আলোচনার পাশাপাশি হোসেন ভাইদের এই উদ্যোগের প্রশংসা করেন।

সর্বাধিক পাঠিত

নিট কেলেঙ্কারি কাণ্ডে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বারুইপুর প্রেস ক্লাবের উদ্যোগে এসপি অফিসে ডেপুটেশন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কেশপুরে কাজী তফজ্জল হোসেন গ্রামীণ গ্রন্থাগারের উদ্বোধন

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, মঙ্গলবার