২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৬ আশ্বিন ১৪৩৩

দুই মহিলাকে ধর্ষণের অভিযোগে ৩০ বছর কারাদণ্ডের সাজা হলিউড অভিনেতা ড্যানি মাস্টারসনের

নিজস্ব সংবাদদাতা :দুই মহিলাকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় হলিউড অভিনেতা ড্যানি মাস্টারসনের ৩০ বছর কারাদণ্ডের সাজা হয়েছে।

বৃহস্পতিবার এ রায় দেন লস অ্যাঞ্জেলেসের উচ্চ আদালত। খবর বিবিসির।

জানা গেছে, ২০০৩ সালে অভিনেতা তার হলিউড হিলসের বাড়িতে মাদকদ্রব্য সেবন করিয়ে ২৩ ও ২৮ বছরের দুই মহিলাকে ধর্ষণ করেন। তাঁরা ড্যানির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। গত মে মাসের শুনানিতে আদালতে সেই অভিযোগ প্রমাণিত হয়।

বিচারক শার্লাইন ওমেডোর রায়ের পর কারাগারে পাঠানো হয়েছে অভিনেতাকে। এছাড়া ড্যানির প্রাক্তন প্রেমিকাও অভিযোগ করেছিলেন ২০০১ সালে তাঁকে ধর্ষণ করেছেন ড্যানি। কিন্তু তাঁর এই অভিযোগ প্রমাণিত হয়নি।

২০১১ সালে অভিনেত্রী বিজো ফিলিপসকে বিয়ে করেন ড্যানি। আদালতে উপস্থিত ছিলেন স্ত্রী বিজোও। রায়ের পর কান্নায় ভেঙে পরেন তিনি। কিন্ত পুরো শুনানিতে সম্পূর্ণ নীরব ছিলেন ড্যানি। তবে শুরু থেকেই তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দুই মহিলাকে ধর্ষণের অভিযোগে ৩০ বছর কারাদণ্ডের সাজা হলিউড অভিনেতা ড্যানি মাস্টারসনের

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবার