১২ অগাস্ট ২০২৬, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩৩
১২ অগাস্ট ২০২৬, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩৩

হাওড়ায় ‘হর ঘর তিরঙ্গা’, জাতীয় পতাকা হাতে বর্ণাঢ্য শোভাযাত্রা

সুমন আদক, হাওড়া: ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার সকালে হাওড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করল জেলা প্রশাসন। হাওড়া জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে শরৎ সদনের মূল ফটক থেকে রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট পর্যন্ত এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দেশাত্মবোধের আবহে জাতীয় পতাকা হাতে শোভাযাত্রায় পা মেলান বিভিন্ন স্কুলের পড়ুয়া, স্কাউট গ্রুপ এবং NCC-র ছাত্রছাত্রীরা। অংশগ্রহণকারীদের হাতে ছিল তেরঙ্গা, যা ঘিরে গোটা কর্মসূচিতে তৈরি হয় উৎসবের আবহ। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন হাওড়ার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) রবি রঞ্জন (IAS), জেলা যুব আধিকারিক তারক মণ্ডল, হাওড়া সদর যুব কল্যাণ আধিকারিক মনস দাস, জেলা সমাজকল্যাণ আধিকারিক তীর্থঙ্কর গুহ রায় এবং পৌর যুব আধিকারিক বাসুদেব মিত্র-সহ প্রশাসনের আধিকারিকরা।

গভীর সমুদ্রে মৎস্যজীবীর মৃত্যু, শোকের ছায়া মুকুন্দপুরে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হাওড়ায় ‘হর ঘর তিরঙ্গা’, জাতীয় পতাকা হাতে বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট : ১২ অগাস্ট ২০২৬, বুধবার