১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ২৫ ভাদ্র ১৪৩৩

গলসিতে স্বেচ্ছায় রক্তদান শিবির

  • নতুন গতি
  • আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার
  • 37

আজিজুর রহমান,গলসি : গলসি ২ নং ব্লকের সাটিনন্দী অঞ্চলের খানাজংশন বাজারে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির করা হল। গলসি ২ ব্লক তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ওই শিবিরটি করা হয়। যেখানে এলাকার ৬০ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে সংগৃহীত রক্ত টেরসা ওম ব্লাড সেন্টারের হাতে তুলে দেওয়া হয়। রক্তদাতাদের উৎসাহিত করতে শিবিরে হাজির হন গলসি ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজন মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি লিলি মোল্লা, জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নব কুমার হাজরা, ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি গুল মহম্মদ মোল্লা, সাটিনন্দী গ্রাম পঞ্চায়েতের প্রধান বনশ্রী যশ ও উপপ্রধান সেখ আহম্মেদ সহ অনেকে। ব্লক তৃণমূল সভাপতি সুজন মন্ডল জানিয়েছেন, জেলার হাসপাতাল গুলির রক্ত সংকট কমাতে তাদের ব্লকের প্রতিটি অঞ্চলে একটি করে রক্তদান শিবির করা হবে। আগামী এক মাসে তাদের একহাজার বোতল রক্ত সংগ্রহ করার পরিকল্পনা আছে।

সর্বাধিক পাঠিত

নতুন টাইটেল স্পনসর খুঁজছে বিসিসিআই, এগিয়ে ক্যাম্পা কোলা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গলসিতে স্বেচ্ছায় রক্তদান শিবির

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার