২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৬ আশ্বিন ১৪৩৩

গলসিতে ফুটবল সেমিফাইনালে জয়ী পান্ডুয়া  ফুটবল একডেমী

  • নতুন গতি
  • আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • 27

আজিজুর রহমান,গলসি : গলসি উদয়ন সংঘের পরিচালনায় নকআউট ফুটবল খেলার সেমিফাইনালে জয়ী হল পান্ডুয়া ফুটবল একাডেমী। কিছুদিন পূর্বে গলসি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আটটি দলকে নিয়ে খেলাটির আয়োজন করে উদয়ন সংঘ। জানা গেছে, কাজল কুমার মন্ডল ও কাজল রায় স্মৃতি উদ্দ্যেশে ওই খেলার আয়োজন। এদিনের খেলায় অভিরামপুর এনএস স্পোর্টস একাডেমী ও পান্ডুয়া ফুটবল একাডেমী মুখোমুখি হয়। খেলার প্রথম ৫ মিনিটে প্রথম গোল করেন অভিরামপুরের খেলোয়াড় রাজেশ হেমরম। ২৯ মিনিটে প্রদীপ মুর্মু দ্বিতীয় গোল করেন। প্রথম অর্ধে খেলার ফলাফল হয় (২ – ০)। তবে দ্বিতীয় অর্ধের ১ মিনিটে অভিরামপুরের খেলোয়াড় বিকাশ সোরেন আরও একটি গোল করেন। ফলাফল হয় ৩ – ০। এরপরই খেলার মোড় ঘুরিয়ে দেয় পান্ডুয়া। ১৩ মিনিটে একটি গোল পরিশোধ করেন পান্ডুয়ার খেলোয়াড় শ্যামল বেসরা। ২৪ মিনিটে দ্বিতীয় গোল পরিশোধ করেন পান্ডুয়ার খেলোয়াড় অভিজিৎ হাঁসদা। ২৬ মিনিটে আবার একটি গোল পরিশোধ করে খেলার সমতা ফেরান পান্ডুয়ার খেলোয়াড় সাঁই প্রকাশ। ম্যাচের অতিরিক্ত সময়ের তিন মিনিটে রমেশ সরদার একটি গোল করে দলের জয় ছিনিয়ে নেয়। খেলায় পান্ডুয়া ৪ – ৩ গোলে জয়লাভ করে। প্লেয়ার অফদা ম্যাচ হন পান্ডুয়া ফুটবল একাডেমীর শ্যামল বেসরা।

সর্বাধিক পাঠিত

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গলসিতে ফুটবল সেমিফাইনালে জয়ী পান্ডুয়া  ফুটবল একডেমী

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার