০২ অগাস্ট ২০২৬, রবিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩
০২ অগাস্ট ২০২৬, রবিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩

কর্ণাটকের মহীশূরে মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণ করল অজ্ঞাতপরিচয় জনা কয়েক দুষ্কৃতী

নতুন গতি ওয়েব ডেস্ক: ফিরল নির্ভয়াকাণ্ডের স্মৃতি! প্রেমিককের বাইক থেকে টেনে হিঁচড়ে নামিয়ে মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণ করল অজ্ঞাতপরিচয় জনা কয়েক দুষ্কৃতী। প্রেমিককে ব্যাপক মারধর করা হয়। এ বারে লজ্জাজনক ঘটনার সাক্ষী কর্ণাটকের মহীশূর। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তরুণী। পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ঘটনায় যুক্ত ছিল চার অপরাধী।

জানা গিয়েছে, নির্যাতিতা ওই তরুণী আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। মহীশূরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়া। মঙ্গলবার প্রেমিকের সঙ্গে বাইকে করে  চামুন্ডি পাহারের দিকে যাচ্ছিলেন, সেই সময় ললিতাদ্রিপুরার কাছে একদল দুষ্কৃতী তাঁদের রাস্তা আটকায়। টাকাপয়সা কেড়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু দু’জনের কাছে তেমন কোনও মূল্যবান জিনিস না পেয়ে প্রথমে বাইক আরোহী যুবককে ব্যাপক মারধর করে। তারপর তাঁর সামনে দিয়েই প্রেমিকাকে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।

মহীশূরের পুলিশ কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেন। অজ্ঞাতপরিচয় ধর্ষকদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই তদন্তের স্বার্থে বেশ কয়েকটি দল গঠন করে শুরু হয়েছে তল্লাশি অভিযান। যদিও ঘটনার পর ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও অধরা দুষ্কৃতীরা। এ দিনের এই ঘটনা প্রসঙ্গে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, ‘অপরাধীদের যত দ্রুত সম্ভব গ্রেফতারের জন্য ডিরেক্টর জেনারেল অব পুলিশকে প্রবীন সুদকে নির্দেশ দিয়েছি।’ পুলিশকে যথাযথ ও দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জনানেন্দ্র।

সর্বাধিক পাঠিত

নিট কেলেঙ্কারি কাণ্ডে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বারুইপুর প্রেস ক্লাবের উদ্যোগে এসপি অফিসে ডেপুটেশন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কর্ণাটকের মহীশূরে মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণ করল অজ্ঞাতপরিচয় জনা কয়েক দুষ্কৃতী

আপডেট : ২৭ অগাস্ট ২০২১, শুক্রবার