০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৮ ভাদ্র ১৪৩৩

গঙ্গা কিশোর ভট্টাচার্যের স্মরণে আইজেএ-র রক্তদান শিবির

সেখ সামসুদ্দিন : ৩১ মেঃ ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা শাখা সাংবাদিক ও সামাজিক স্বার্থে বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করে চলেছে। আজ বাংলা সংবাদপত্রের জনক গঙ্গা কিশোর ভট্টাচার্যের স্মরণে একটি রক্তদান শিবির করা হয়। বর্ধমান শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের সহযোগিতায় বর্ধমান পান্থশালায় রক্তদান শিবিরটি করা হয়। এই শিবিরে সাংবাদিকদের সঙ্গে এগিয়ে আসেন বড়শুল কিশোর সংঘ, জামালপুর তৃণমূল ছাত্র পরিষদ, মেমারি মাদ্রাসা সহ বিভিন্ন সংস্থা। সাংবাদিক সহ তাদের পরিবারবর্গ যেমন রক্ত দেন তেমনি এই সকল সংস্থারও পক্ষ থেকে রক্ত দেন কিছু সদস্য। এই শিবিরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, গাছ মাস্টার অরূপ চৌধুরী, সংগঠনের জাতীয় কমিটির কর্মসমিতির সদস্য তারকনাথ রায়, পূর্ব বর্ধমান জেলা সংগঠনের সভাপতি স্বপন ব্যানার্জী, সম্পাদক অরূপ লাহা সহ জেলা, রাজ্য ও জাতীয় কমিটির সদস্যগণ।

সর্বাধিক পাঠিত

গরু চুরির আগেই পুলিশের জালে দুই অভিযুক্ত, মৈপিঠে উদ্ধার দড়ি-ছুরি-বস্তা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গঙ্গা কিশোর ভট্টাচার্যের স্মরণে আইজেএ-র রক্তদান শিবির

আপডেট : ৩১ মে ২০২৩, বুধবার