২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ৯ ভাদ্র ১৪৩৩
২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ৯ ভাদ্র ১৪৩৩

মালদায় ২৫ রেস্তোরাঁয় খাদ্য নিরাপত্তা অভিযান, মিলল পচা খাবার

সফিকুল আলম, মালদা: জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মালদায় জেলাজুড়ে শুরু হয়েছে প্রশাসনের কড়া নজরদারি। মঙ্গলবার জেলা প্রশাসন ও খাদ্য নিরাপত্তা দপ্তরের যৌথ উদ্যোগে জেলার ২৫টি রেস্তোরাঁয় পরিদর্শন ও খাদ্য নিরাপত্তা অভিযান চালানো হয়। জেলাশাসক রাজনবীর সিং কাপুরের নির্দেশে অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) অনিরুদ্ধ নন্দীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় মালদা শহরের কানির মোড় এলাকার ‘আমি বাংলা’ রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ সামনে আসে। প্রশাসন সূত্রে জানা যায়, পরিদর্শনে সেখানে পচা ও খাদ্যোপযোগী নয় এমন সামগ্রী পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট খাদ্যসামগ্রীর নমুনা সংগ্রহ করে অনুমোদিত পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে আসার পর খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলাশাসক রাজনবীর সিং কাপুর স্পষ্ট জানিয়েছেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনও আপস করা হবে না। নিরাপদ, টাটকা ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন প্রতিটি খাদ্য প্রতিষ্ঠানের দায়িত্ব।
অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) অনিরুদ্ধ নন্দী জানান, খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির নির্ধারিত মানদণ্ড মেনে চলা বাধ্যতামূলক। আগামী দিনেও রেস্তোরাঁ, হোটেল, মিষ্টির দোকান, খাদ্য স্টল ও ক্যাটারিং প্রতিষ্ঠানে ধারাবাহিক নজরদারি চলবে। বিধি লঙ্ঘন ধরা পড়লে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অন্নপূর্ণার টাকা আটকে, দাসপাড়ায় মহিলাদের অবরোধ, পুলিশ ভ্যান ঘিরে ধস্তাধস্তি, উত্তেজনা চোপড়ায়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মালদায় ২৫ রেস্তোরাঁয় খাদ্য নিরাপত্তা অভিযান, মিলল পচা খাবার

আপডেট : ২৬ অগাস্ট ২০২৬, বুধবার