১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩৩

গভীর সমুদ্রে মৎস্যজীবীর মৃত্যু, শোকের ছায়া মুকুন্দপুরে

হাসান লস্কর, কুলতলী, দক্ষিণ ২৪ পরগনা: গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারের কেবিনে রহস্যজনকভাবে মৃত্যু হল এক মৎস্যজীবীর। মৃতের নাম জগদীশ মিস্ত্রি (৬১)। তাঁর বাড়ি পূর্ব যাদবপুর থানার মুকুন্দপুর এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের ‘কাশী বিশ্বনাথ’ নামে একটি মাছ ধরার ট্রলারে মাঝি ও অন্যান্য মৎস্যজীবীদের সঙ্গে গভীর সমুদ্রে গিয়েছিলেন জগদীশবাবু। মাছ ধরার সময় ট্রলারের কেবিনে কাজ করার সময় আচমকাই ইঞ্জিনের কাছে পড়ে যান তিনি। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরিস্থিতি গুরুতর বুঝে মাছ ধরা বন্ধ করে ট্রলারটি দ্রুত ঘাটের দিকে ফিরিয়ে আনা হয়। সানকি জাহান কলোনির ঘাটে পৌঁছনোর পর জগদীশবাবুকে জয়নগর-কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে কুলতলী থানার পুলিশ হাসপাতালে পৌঁছে দেহটি ময়নাতদন্তে পাঠায়। অতিরিক্ত গরম, অসুস্থতা নাকি অন্য কোনও কারণে মৃত্যু, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

সর্বাধিক পাঠিত

গভীর সমুদ্রে মৎস্যজীবীর মৃত্যু, শোকের ছায়া মুকুন্দপুরে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গভীর সমুদ্রে মৎস্যজীবীর মৃত্যু, শোকের ছায়া মুকুন্দপুরে

আপডেট : ১২ অগাস্ট ২০২৬, বুধবার