১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

লাইম লাইটে ডাব গ্রাম দুই নম্বর গ্রাম পঞ্চায়েত, একক সংখ্যা গরিষ্ঠতায় বোর্ড গঠন বিজেপির

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি : একক সংখ্যা গরিষ্ঠতায় বোর্ড গঠন বিজেপির। আশা পূরণ হতেই উচ্ছাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। অনেকদিন ধরে তৃণমূলের দখলে ছিল শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। সম্প্রতি রাজ্য পঞ্চায়েত নির্বাচনে মানুষের রায়ে বোর্ড দখল করে বিজেপি। আজ দীর্ঘ অপেক্ষার অবসান হল বোর্ড গঠন করলো বিজেপি। বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতায় বোর্ড গঠনের পর উল্লাস ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। এবছর পঞ্চায়েত নির্বাচনে ডাবগ্রাম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে ৩০টি আসনের মধ্যে ১৯টি আসন দখল করে বিজেপি। অপরদিকে ১১ টি আসন দখল করে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সকাল থেকে ডাবগ্রাম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের নিকট রীতিমত ১৪৪ ধারা জারি করা হয়। পুলিশ প্রশাসন ছিল যথেষ্ট সতর্ক, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় এলাকা, অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা যোগদান করা হয়। একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এদিন বোর্ড গঠন করে বিজেপি।

ডাবগ্রাম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছেন মিতালি মালাকার।উপপ্রধান হয়েছেন সুপেন রায়। আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের পর উল্লাসে মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থকরা। গলায় ফুলের মালা পড়ানো হয়, মিষ্টিমুখ করিয়ে প্রধান ও উপপ্রধানকে স্বাগত জানান কর্মী সমর্থকেরা। এরপর আবির খেলায় মেতে উঠেন বিজেপির কর্মী সমর্থকরা।

এবার আরো ধাক্কা তৃণমূলে, পদত্যাগ রাজ্যসভার সদস্য সুস্মিতা দেবের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

লাইম লাইটে ডাব গ্রাম দুই নম্বর গ্রাম পঞ্চায়েত, একক সংখ্যা গরিষ্ঠতায় বোর্ড গঠন বিজেপির

আপডেট : ১০ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার