২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৩ ভাদ্র ১৪৩৩

জোড় ধাক্কা তৃণমূলের, মানিকচক পঞ্চায়েত সমিতি দখল নিল বিজেপি

পার্থ ঝা,মানিকচক: মালদার মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনের তলবি সভায় বাজিমাত করল বিজেপি। মাত্র ৯ জন সদস্য নিয়ে, ৩২ আসন বিশিষ্ট মানিকচক পঞ্চায়েত সমিতিতে সভাপতি ও সহকারি সভাপতি গঠন করল বিজেপি।তাও আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, সর্বসম্মতিক্রমে। নতুন সভাপতি নির্বাচিত হলেন বিজেপির রিঙ্কু মন্ডল এবং সহকারি সভাপতি হলেন বিজেপির পল্লবী মন্ডল।
জানা গেছে,মানিকচক পঞ্চায়েত সমিতিতে মোট আসন সংখ্যা ৩২টি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এককভাবে পেয়েছিল ১৫টি আসন। বিজেপির দখলে গিয়েছিল ৯টি আসন, ৩টি আসন, পেয়েছিল কংগ্রেস এবং ২টি আসন পেয়েছিল সিপিআইএম। তাই সংখ্যা গরিষ্ঠার নিরীক্ষে বোর্ড গঠন করেছিল তৃণমূল। সভাপতি হয়েছিলেন তৃণমূলের পিংকি মন্ডল এবং সহকারি সভাপতি হয়েছিলেন আমিনা খাতুন। কিন্তু সম্প্রতি তৃণমূলের ১৫জন সদস্য তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহকারি সভাপতির বিরুদ্ধে অনাস্থা এনে তাদের অপসারিত করেন।
মঙ্গলবার,প্রশাসনের পক্ষ থেকে নতুন সভাপতি ও সহকারি সভাপতি নির্বাচনের জন্য তলবি সভা ডাকা হয়। তলবি সভায় অংশ নেন তৃণমূলের ১৫ জন সদস্য, বিজেপির ৯ জন, কংগ্রেসের ৩ জন এবং সিপিআইএম-এর ২জন অর্থাৎ মোট ২৯জন সদস্য। তাদের উপস্থিতিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন বিজেপির রিঙ্কু মন্ডল এবং সহকারি সভাপতি হন বিজেপির পল্লবী মন্ডল। আর এরপরই কার্যত বিজয়োল্লাসে মাতোয়ারা হন বিজেপির নেতাকর্মীরা। রীতিমতো বাজি ফাটিয়ে, মিষ্টিমুখ করে আনন্দে মেতে ওঠে বিজেপি নেতা কমীরা।

৩৫ বছর পর বিধায়কের পা পড়ল কাঁকসার জামদহে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জোড় ধাক্কা তৃণমূলের, মানিকচক পঞ্চায়েত সমিতি দখল নিল বিজেপি

আপডেট : ১৯ অগাস্ট ২০২৬, বুধবার