নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি :উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্থায়ী কর্মী নিয়োগের বিষয় দুর্নীতির অভিযোগ তুলে নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারের ঘরের নিকট বিক্ষোভ প্রদর্শন , বিক্ষোভ প্রদর্শন মাটিগাড়া ১ নং অঞ্চল তৃনমূল যুব কংগ্রেস। এদিন সোমবার দুপুরে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারের ঘরের সামনেই অবস্থান বিক্ষোভে সামিল হন তারা।বিক্ষোভকারীদের অভিযোগ রয়েছে, যেই এজেন্সিগুলি নিয়োগের বিষয়ে টেন্ডার নিয়েছে তারাই বাইরের থেকে কর্মী নিয়োগ করাচ্ছে, উল্লেখ্য এখানকার অনেক বেকার যুবক যুবতী আছেন যারা কর্মহীন । নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, এই বিষয় তারা অভিযোগ তোলেন।তাদের দাবি হলো স্থানীয় বেকার যুবক যুবতীদের আগে সুযোগ দেওয়া হোক , স্বচ্ছভাবে নিয়োগ করা হোক।
২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















