২৭ জুলাই ২০২৬, সোমবার, ১১ শ্রাবণ ১৪৩৩
২৭ জুলাই ২০২৬, সোমবার, ১১ শ্রাবণ ১৪৩৩

চলছে হকার উচ্ছেদ ,বাড়ছে ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা নতুন গতি:সরকারি নির্দেশে রাজ্যে জুড়ে বিভিন্ন রেলস্টেশন গুলোতে চলছে হকার উচ্ছেদ। ইতোমধ্যে শিয়ালদহ, হাওড়া ও বনগাঁ ডিভিশনে শুরু হয়েছে হকার উচ্ছেদ। বুলডোজার চলছে সাধারণ মানুষের দিনযাপনের ন্যূনতম আয়ের পথ বন্ধ করে । হকার উচ্ছেদের পূর্বে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। পথে নেমেছে সাধারন মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দল। ইতিমধ্যে গোবরডাঙ্গা থানার অন্তর্গত শিয়ালদহ -বনগাঁ বিভাগের মসলন্দপুর রেল স্টেশনে শুরু হয়েছে হকার উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন। ইতোমধ্যে শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে নোটিশ এসেছে।শুরু হবে হকার উচ্ছেদ অভিযান। হকার ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের পারদ ক্রমশ বাড়ছে।পুনর্বাসনের ব্যবস্থা না করে এই হকার উচ্ছেদকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে চরম অমানবিক বলে আখ্যা দেওয়া হয়েছে।

বীরভূমে অবৈধ ৩২টিরও বেশি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার, গ্রেপ্তার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

চলছে হকার উচ্ছেদ ,বাড়ছে ক্ষোভ

আপডেট : ৩১ মে ২০২৬, রবিবার