১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২ আশ্বিন ১৪৩৩

রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারির নির্দেশ কলকাতা হাইকোর্টের

দেবজিৎ মুখার্জি, কলকাতা: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলায় রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারির নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। রুল জারি হওয়ায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে। আগামী ২৪ নভেম্বর তাঁকে আদালতে গিয়ে উত্তর দিতে হবে।

আদালত অবমাননা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার, এই অভিযোগে রাজীব সিনহার বিরুদ্ধে হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু  অধিকারী। সেই মামলার শুনানিতে শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কমিশনারের বিরুদ্ধে রুল জারির নির্দেশ দেয়। অবমাননার আইন অনুযায়ী এই রুল জারি করার নির্দেশ। রাজ্য নির্বাচন কমিশনার আদালত অবমাননার কাজ করেছেন। আগামী ২৪ নভেম্বর আদালতে গিয়ে উত্তর দিতে হবে রাজীব সিনহাকে।

ডিভিসিতে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু মৎসজীবির

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারির নির্দেশ কলকাতা হাইকোর্টের

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, শুক্রবার