২৭ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ১০ ভাদ্র ১৪৩৩

আবর্জনার মধ্যে আধার কার্ড ভর্তি ব্যাগ, এলাকায় পুলিশ-সিআইডি

নতুন গতি প্রতিবেদন, আলিপুরদুয়ার: বুধবার আবর্জনার মধ্যে একগুচ্ছ আসল আধার কার্ড মেলাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় বুধবার আলিপুরদুয়ার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে। আধার কার্ড ভর্তি সেই ব্যাগটি উদ্ধার করে তুলে দেওয়া হয় কাউন্সিলর অরূপা রায়ের হাতে। ঘটনার তদন্ত করতে এলাকায় আসে সিআইডি ও পুলিশ এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে।
জানা যায়, সকালে ভ্যানে করে আবর্জনা সংগ্রহ করার সময়ে পুলিশ ফাঁড়ির কাছে আবর্জনার মধ্যে একটি ব্যাগ পড়ে থাকতে দেখলে তৎক্ষনাৎ তা ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপা রায়ের কাছে জমা দেন এক নির্মল বন্ধু কর্মী। কাউন্সিলর ব্যাগ খুলতেই দেখতে পান অজস্র আধার কার্ড। প্রথমে সেগুলি ভুয়ো ভাবলেও পরে বুঝতে পারেন সবটাই আসল। কাউন্সিলর জানান, আধার কার্ডগুলি শামুকতলা থানার দক্ষিণ চেপানি এলাকার বাসিন্দাদের। তিনি তড়িঘড়ি খবর দেন পুলিশকে, যা ঘিরে হইচই পড়ে এলাকায়। ঘটনাস্থলে যান পুলিশ ও সিআইডি আধিকারিকরা।
কাউন্সিলর অরূপ রায় বলেছেন, “আধার কার্ডগুলি জল, কাদায় ভর্তি ছিল। পরিষ্কার করে দেখলাম সবগুলি দক্ষিণ চেপানি এলাকার বাসিন্দাদের আধার কার্ড। সেগুলি এই এলাকায় কীভাবে এল তা বুঝতে পারছি না। আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। সেগুলি সংশ্লিষ্ট মানুষের কাছে পৌঁছে দিতে ফেসবুকে পোস্ট করেছি। সাধারণত পোস্ট অফিস থেকেই আধার কার্ডগুলি বিতরণ করা হয়।”

দলীপ ট্রফি ২০২৬ সেমিফাইনাল — নিশ্চিত দলসমূহ, ফিক্সচার, সময়সূচী, স্কোয়াড

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আবর্জনার মধ্যে আধার কার্ড ভর্তি ব্যাগ, এলাকায় পুলিশ-সিআইডি

আপডেট : ২৭ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার