দেবজিৎ মুখার্জি : বিজেপিকে অস্বস্তিতে ফেললো এআইএডিএমকে। সোমবার এআইএডিএমকে-র এক প্রবীণ নেতা জানিয়ে দিলেন, বিজেপির সঙ্গে জোটে নেই তাঁরা।সম্প্রতি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী সিএন আন্নাদুরাই সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যের বিজেপি সভাপতি কে আন্নামালাই। তাতেই বেজায় ক্ষিপ্ত এআইএডিএমকে নেতা ডি জয়কুমার। তাঁর সাফ কথা, “বিজেপি কর্মীরা যেন এআইএডিএমকের সঙ্গে জোটের স্বপ্ন না দেখেন। আমাদের নেতাকে নিয়ে সমালোচনা কি সহ্য করব আমরা? বিজেপি আমাদের বোকা বানাতে পারবে না। তোমাদের ভোটব্যাঙ্ক সম্পর্ক ধারণা আছে। আমাদের জন্যই পরিচিতি পাচ্ছ এখানে।” এর পরেই এআইএডিএমকে নেতা জানিয়ে দেন, “আর সহ্য করা হবে না (দলীয় নেতাদের সমালোচনা)। জোটের বিষয়ে বলতে পারি, কোনওরকম জোট নেই আপাতত। এআইএডিএমকে-র সঙ্গে নেই বিজেপি। নির্বাচনের সময় এই বিষয়ে ভাবা হবে। এটাই আমাদের এই মুহুর্তের অবস্থান।” এটা যে তাঁর ব্যক্তিগত মন্তব্য নয়, দলের সিদ্ধান্ত। তাও জানিয়েছেন ডি জয়কুমার।
১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২ আশ্বিন ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 




























