উত্তর দিনাজপুর: দেশের অন্যতম কঠিন মেডিকেল প্রবেশিকা পরীক্ষা NEET-UG 2026-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মান জানাতে উত্তর দিনাজপুরের রাণীগঞ্জে অবস্থিত ব্রাইট পাথ ইনস্টিটিউট-এর বয়েজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো “NEET-UG Excellence Awards 2026″। কৃতী শিক্ষার্থীদের উপস্থিতিতে দিনটি পরিণত হয় এক আনন্দঘন ও গর্বের মুহূর্তে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মতিউর রহমান মাদানি, প্রিন্সিপাল, বিশিষ্ট অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। অতিথিদের হাত থেকে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।
এ বছর প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেন মামুনুর রশিদ। তিনি ৫৫৯ নম্বর পেয়ে অল ইন্ডিয়া র্যাঙ্ক ৩০,৫৯২ অর্জন করেন। এছাড়া ওয়ালিয়ুর রহমান (৫২৫), মুজাহিদুল ইসলাম সরকার (৪৯৫), মাজহারুল আলম (৪৯৫) এবং মাকসুদুল বারী (৪৩৪) নম্বর পেয়ে ব্রাইট পাথ ইনস্টিটিউটের সাফল্যের ধারাকে আরও সমৃদ্ধ করেছেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী শাহনওয়াজ আবেদিন-কেও বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়। তিনি ৫৬৪ নম্বর পেয়ে অল ইন্ডিয়া র্যাঙ্ক ২৭,১৮৯ অর্জন করে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছেন।
সভাপতির বক্তব্যে মতিউর রহমান মাদানি বলেন, “সাফল্যের পেছনে সবচেয়ে বড় শক্তি হলো কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং সঠিক দিকনির্দেশনা।” তিনি সকল সফল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে চিকিৎসা শিক্ষায় সফল হওয়ার আহ্বান জানান।
পুরস্কার বিতরণ, শিক্ষার্থীদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং দলীয় আলোকচিত্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ভবিষ্যতের দক্ষ চিকিৎসক গড়ে তোলার অঙ্গীকার নিয়ে ব্রাইট পাথ ইনস্টিটিউটের এই উদ্যোগ অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে
নতুন গতি 




























