২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৩ আশ্বিন ১৪৩৩

অমিত শাহের সফরের পর উত্তরবঙ্গের বিজেপিতে ভাঙ্গন

উত্তরবঙ্গ: বিজেপির সর্বভারতীয় নেতা অমিত শাহ উত্তরবঙ্গে এসে নেতাকর্মীদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন। তার পরে পরেই উত্তরবঙ্গে বিজেপির ভাঙ্গন অব্যাহত। একসাথে ৪০ টি বিজেপি পরিবারের সদস্যরা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।

শনিবার সন্ধ্যায় ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্ৰাম পঞ্চায়েতের দক্ষিণ ঝাড় আলতাগ্ৰামে এই যোগদান সভা হয়। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জলপাইগুড়ি জেলার অন্তর্গত ধূপগুড়ি গ্ৰামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল রঞ্জন সরকার। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজেশ সিং, ধূপগুড়ি গ্ৰামীণ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মলয় কুমার রায়, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দিনেশ মজুমদার, অঞ্চল সভাপতি তক্ষমোহন রায়, স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত প্রধান নারায়ণ রায় সহ অনেকে।

যোগদানকারীরা বলেন, এখানকার সাংসদ ও বিধায়ক বিজেপির। কিন্তু তাদের জেতার পর আর দেখা পাওয়া যায় না। তাহলে তারা কিভাবে তাদের প্রতিশ্রুতি পালন করবেন। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে একের পর এক উন্নয়নের জোয়ার বয়ে চলেছেন। তাই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তারা।

প্রদীপের আলোয় মোদির জন্মদিন, সুন্দরবনেও সেবা কর্মসূচি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অমিত শাহের সফরের পর উত্তরবঙ্গের বিজেপিতে ভাঙ্গন

আপডেট : ৮ মে ২০২২, রবিবার