০১ অগাস্ট ২০২৬, শনিবার, ১৬ শ্রাবণ ১৪৩৩
০১ অগাস্ট ২০২৬, শনিবার, ১৬ শ্রাবণ ১৪৩৩

রাবড়ি দেবীর বাড়িতে ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

নতুন গতি নিউজ ডেস্ক: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাড়িতে ইফতার পার্টিতে শুক্রবার নিমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আর তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা।

জল্পনাকে আরও উসকে দিয়েছেন আরজেডির তেজপ্রতাপ যাদব। তিনি জানিয়েছেন “এর আগে আমি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সামনে ‘নো এন্ট্রি’ বোর্ড টাঙিয়ে রেখেছিলাম। তবে এখন আমি ‘নীতীশ চাচাজি’ বোর্ড টাঙিয়েছি। তাই তিনি এসেছিলেন। তিনি এসেছেন, তবে সরকার তৈরি হবে কি হবে না, সেটা এখন গোপন থাক। নীতীশজির সঙ্গে আমি যে কথাবার্তা বলেছি তা গোপনেই বলেছি।”

সমস্ত জল্পনা উড়িয়ে তেজস্বী যাদবের মন্তব্য “আমরা সব দলের নেতাদেরই আমন্ত্রণ জানিয়েছিলাম। সে বিজেপি হোক কিংবা জেডিইউ বা এলজেপি। ইফতারের এটাই ঐতিহ্য। সকলের যোগদান।”

সর্বাধিক পাঠিত

নিট কেলেঙ্কারি কাণ্ডে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বারুইপুর প্রেস ক্লাবের উদ্যোগে এসপি অফিসে ডেপুটেশন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাবড়ি দেবীর বাড়িতে ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, শনিবার