০৪ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১৯ শ্রাবণ ১৪৩৩

উত্তপ্ত জলপাইগুড়ি, তৃণমূলের বিরুদ্ধে বাড়ি গিয়ে প্রচারের অভিযোগ বিজেপির

জলপাইগুড়ি: ভোটের আগের দিন উত্তপ্ত জলপাইগুড়ি।আজ বিকেলে তৃণমূলের বিরুদ্ধে বাড়ি গিয়ে প্রচারের অভিযোগ আনে বিজেপী।

বিজেপীর অভিযোগ তৃণমূল কংগ্রেসের সাত নং ওয়ার্ডের প্রার্থী রাতের অন্ধকারে ভোটারদের বাড়িতে গিয়ে তাদের প্রভাবিত করবার চেষ্টা করছিলেন।অন্যদিকে এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল প্রার্থী।তার অভিযোগ বিজেপী তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে।ওই ভোটার তার নিজের আত্মীয় তাই তার বাড়িতে নিজের ব্যক্তিগত কাজেই তিনি গিয়েছিলেন।বিজেপী হার বুঝতে পেরে তার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে।অন্যদিকে বিজেপী পালটা বলেছে, আগামীকাল ভোট এই সময় জেনে বুঝে কি দরকার কারো বাড়িতে যাবার? বিশেষকরে সে যদি ভোটার হয়।পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে ছুটে আসেন ওই ওয়ার্ডের বাসিন্দারা তারাই দুই প্রার্থীকে শান্ত করে বাড়িতে পাঠিয়ে দেন।

উত্তরের সিঁড়ির মীর মদন গৌরব সম্মাননা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

উত্তপ্ত জলপাইগুড়ি, তৃণমূলের বিরুদ্ধে বাড়ি গিয়ে প্রচারের অভিযোগ বিজেপির

আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২২, শনিবার