১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২৬ ভাদ্র ১৪৩৩

নয়া শিক্ষা আইন বাতিল সহ একাধিক দাবি নিয়ে পথে সাধারণ মানুষ

শিলিগুড়ি: নয়া শিক্ষা আইন বাতিল ও অনলাইনে পঠনপাঠন বদলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দেন করা সহ একাধিক দাবি নিয়ে আজ পথে নামল শিক্ষক নাট‍্যকর্মী থেকে সাধারণ মানুষ। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি নামক সংস্থা শিশুদের ভবিষ্যৎ ও শিক্ষা নিয়ে আজ পথে নামে। সরকার শিক্ষা নিয়ে নয়া আইন চালু করতে চলেছে যে, স্কুলে না গিয়ে পঠন-পাঠন এবং শিক্ষামূলক সমস্ত পরীক্ষা সব অনলাইনের মধ‍্য দিয়ে হবে। এই আইনের বিরুদ্ধে রুখে দারিয়েছেন সকল শিক্ষক-শিক্ষিকা থেকে নাট্য কর্মীরা। আজ কোর্ট মোড়ের প্রধান ডাকঘরের সামনে অবস্থানে বসেন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সকল সদস‍্য-সদস্যারা।

সংগঠনের সভাপতি তথা শিলিগুড়ি কলেজের প্রাক্তন অধ‍্যক্ষ অসিত বরণ মন্ডল বলেন, “এই বিল পাস হলে শিক্ষার বারোটা বেজে যাবে। করোনার জন্যে ঘরে বসে পড়াশোনা চালিয়ে গেছে ছাত্র-ছাত্রীরা ঠিক আছে কিন্তু এটা দীর্ঘমেয়াদী হতে পারে না। তাই গোটা ভারতের পাশাপাশি এখানেও এই অবস্থান চলছে। দেখা যাক আমাদের আন্দোলন কতটা শিক্ষা দিতে পারে এই সরকারকে।”

সর্বাধিক পাঠিত

মহিলা এশিয়া কাপ ২০২৬ সেমিফাইনাল সূচি: ভারতের ম্যাচের সময়, ভেন্যু, স্ট্রিমিংয়ের বিবরণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নয়া শিক্ষা আইন বাতিল সহ একাধিক দাবি নিয়ে পথে সাধারণ মানুষ

আপডেট : ৮ ডিসেম্বর ২০২১, বুধবার