আজিজুর রহমান,গলসি : পূর্ব বর্ধমানের গলসি ১ নং ব্লকের পুরসা তৃণমূল কংগ্রেসের উদ্দ্যোগ এলাকার একশো জন দুস্থকে শীতবস্ত্র বিতরন করা হল। এদিন দুপুরে দলীয় কার্যালয়ে ওই বস্ত্র দান শিবিরের আয়োজন করেন এলাকার তৃণমূল নেতা সেখ কমল। তিনি জানিয়েছেন শীতের সময় দুস্থ মানুষের পশে দাঁড়াতেই এমন উদ্দ্যোগ নিয়েছেন তারা। তাদের ওই কাজে সাহায্য করেছেন এলাকার এক স্কুল শিক্ষিকা। এর জন্য আগেই তারা এলাকার দুস্থদের বাড়িবাড়ি গিয়ে কুপুন বিলি করেন। রবিবার দুপুরের পর তাদের সকলকে দলীয় কার্যালয় থেকে একটি কম্বল তুলে দেন স্থানীয় তৃণমূল নেতারা। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ রোকেয়া, পোতনা পুরসা গ্রাম পঞ্চায়েত প্রধান বিলকিস বেগম, পঞ্চায়েত সদস্য আজমিরা মীর, সঞ্চয় রুই দাস, খয়রননেশা মোল্লা সহ অনেকে।
০৪ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১৯ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















