সংবাদদাতা : আন্তর্জাতিক সংস্থা ‘অপারেশন স্মাইল’ এর সহযোগিতায় ২৭শে অক্টোবর, বুধবার বিনামূল্যে জন্মগত ঠোঁট ও তালু কাটা যেকোনো ব্যক্তি বা বয়সের রুগিদের প্রী সার্জারী ক্যাম্প করা হলো ফারাক্কার ‘হায়াত মেডিকেয়ার’ এর প্রাঙ্গণে।
এই শিবিরে উপস্থিত ৩০ জনের মধ্যে ১৭ জনকে চিন্হিত করা হয়েছে এবং তাদের সম্পূর্ণ বিনামূল্যে ঠোঁট,তালু এবং রাইনোপ্লাস্টি সার্জারী করার জন্য আগামী ১৭ই নভেম্বর সম্পূর্ণ নিখরচায় “অপারেশন স্মাইল” এর সংস্থা “দুর্গাপুর ক্লেফ্ট সেন্টার” আই কিউ সিটি সুপার স্পেসালিটি হসপিটালে নিয়ে যাওয়া হবে। যাতায়াত, থাকা, খাওয়া, অপারেশন, ঔষধ সবকিছু বিনামূল্যে। এছাড়াও অপুষ্টিতে ভোগা বাচ্চাদের নিউট্রিশন ফুড দেওয়া হয় । ‘কুশমোড় রুরাল হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট সোসাইটির’ সহোযোগিতায় ও ‘মানব বন্ধন মঞ্চ’ এর সৌজন্যে শিবিরটি সম্পূর্ণ হয়।
১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ২৮ ভাদ্র ১৪৩৩
BREAKING :
বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা সার্জারী শিবির
-
নতুন গতি - আপডেট : ২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার
- 28
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder























