২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

সাহাপুরে ত্রাসের রাজ! ধরা পড়তেই হাফপ্যান্টে কোমরে দড়ি দিয়ে আকাশকে ঘোরাল পুলিশ

মালদা: দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্কের অভিযোগ। অবশেষে পুলিশের জালে ধরা পড়তেই অভিযুক্ত আকাশ মণ্ডলকে হাফপ্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ। বৃহস্পতিবার পুরাতন মালদার সাহাপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহেই নদিয়ার হরিণঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আকাশ মণ্ডলকে। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস সৃষ্টি, মুঠোফোনে ভিডিও কল করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো এবং তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগ, তার ভয়ে দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন পুরাতন মালদা থানার সাহাপুর এলাকার বাসিন্দারা।
বৃহস্পতিবার ধৃত আকাশ মণ্ডলকে সাহাপুর এলাকায় নিয়ে যায় মালদা থানার পুলিশ। সেখানে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। পুলিশি তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক। অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানোর ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্য তৈরি হয়।
দীর্ঘদিনের আতঙ্কের অবসান ঘটবে, এমনটাই আশা করছেন এলাকার বাসিন্দাদের একাংশ। পুলিশের এই পদক্ষেপে সাহাপুরে স্বস্তি ফিরবে বলে মনে করছেন স্থানীয়রা।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সাহাপুরে ত্রাসের রাজ! ধরা পড়তেই হাফপ্যান্টে কোমরে দড়ি দিয়ে আকাশকে ঘোরাল পুলিশ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার